মুন্সিগঞ্জ থেকে ৬২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবা

ঢাকা- চট্রগ্রাম  মহাসড়কের  মুন্সিগঞ্জের গজারিয়া এলাকা থেতে ৬২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।  মঙ্গলবার রাতে মুন্সগঞ্জের বলুয়াকান্দি একটি ফিলিং স্টেশন সামনে ফাহিম কার্গো সার্ভিসের থেকে তাদের আটক করা হয়। আটকতৃত দুই মাদক ব্যবসায়ীরা হলো  গাড়ির চালক হাসানুল ইসলাম (২৭)  চালকের সহকারি জয়নুল আবেদীন (১৯)  । বুধবার দুপুরে র‌্যাব ১১ সিনিয়র সহকারি পুলিশ সুপার বিল্লাল হোসেন সইকরা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের খবর পেয়ে র‌্যাব ১১ একটি টিম মুন্সিগঞ্জের গাজারিয়া  বালুয়াকন্দি  মের্সাস মুন ফিলিং স্টেশন  সামনে ফাহিম কার্গো সার্ভিসে কর্ভাড ভ্যানটি থামিয়ে তল্লাশী করে ৬২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।   মাদক পাচারের সাথে জড়িত থাকার কারনে গাড়ির চালক হাসানুল ইসলাম (২৭)  চালকের সহকারি জয়নুল আবেদীন (১৯)   গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা একে অপরের সহযোগী, মাদক চালানকারী এবং মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ড ভ্যান ব্যবহার করে কক্সবাজারের টেকনাফ ও চকরিয়া হতে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। 

 আরও পড়ুন: মানিকগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা