গাজীপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে ৭০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে আদালতটি পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

সহকারী রিটার্নিং অফিসার তারিফুজ্জামান জানান- আলোক সজ্জা, আঠা দিয়ে দেয়ালে ও গাড়িতে পোস্টার আটকানোর অভিযোগে দুই জন সাধারণ এবং তিন জন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তারিফুজ্জামান জানান, আলোকসজ্জার দায়ে ৫নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী দবির সরকারকে (ঘুড়ি) ২০হাজার টাকা, ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মীর মো. আসাদুজ্জামান তুলাকে (ঠেলা গাড়ি) দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর দায়ে ১০হাজার টাকা, দুই নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী জায়েদা আক্তারকে (হেলিকপ্টার) দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর দায়ে ১০হাজার টাকা, নাসরিন আক্তার নাজমাকে (আনারস) দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর দায়ে ১০হাজার টাকা ও মাহমুদা আক্তার মুক্তিকে (চশমা) আঠা দিয়ে দেয়ালে ও গাড়িতে পোস্টার লাগানোর দায়ে ২০হাজার টাকা জরিমানা করা হয়।