ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হেলিমকে আটক করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হেলিম গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় ৪ পুলিশ সদস্য আহত হয়। এছাড়াও বিপুল পরিমাণ মাদক, ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, নিহত হেলিম শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরোদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।