শুক্রবার (৮ জুন) দুপুর ২টার দিকে পাংশা পৌরসভার মৈশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শাহিন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শাহিনসহ কয়েকজন শ্রমিক মৈশালা এলাকার নুপুর সিনেমা হলের পেছনে এনামুল হক সুজনের দ্বিতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন। এসময় হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পরে গুরুতর আহত হন শাহিন। সহকর্মীরা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।