নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার তেতুলিয়া গ্রামের শামছুল হকের ছেলে সাগর (১৯) ও একই এলাকার শুকুর আলীর ছেলে শরিফ(১৮)। তারা দুজনই রাজমিস্ত্রীর কাজ করতেন।
স্থানীয়রা জানান, শনিবার রাতে দাওয়াত খেয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ওই এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাত সোয়া ৯টায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। পরে পৌনে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
এসআই সাদিকুর রহমান বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।’