এর আগে, গত রবিবার (২৪ জুন) ক্রিকেট খেলার সময় শরীরে ক্রিকেট বলের আঘাত লাগাকে কেন্দ্র করে পরদিন সোমবার (২৫ জুন) দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়।
নিহত মেহেদী হাসান সদর উপজেলার উত্তর বাগহাটা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে ও স্থানীয় নূর আফতাব আদর্শ বিদ্যাপিঠের চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসানসহ স্থানীয় কিশোররা রবিবার বাড়ির সামনের মাঠে ক্রিকেট খেলছিল। এসময় মাঠের পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোরের গায়ে ক্রিকেট বলের আঘাত লাগে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে ঘটনার মীমাংসাও করা হয়।এ ঘটনার জের ধরে গতকাল সোমবার (২৫ জুন) সন্ধ্যায় আবারও প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্কুলছাত্র মেহেদীসহ অন্যান্যদের ওপর হামলা চালায়। এতে ৮ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মেহেদী হাসানকে ঢামেক হাসপাতালে ভর্তি করার পর আজ মঙ্গলবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পিতা সুলতান উদ্দিন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন।