বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন সেনাপ্রধান

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধানবাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। আজ বুধবার (২৭ জুন) সকাল সোয়া ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সেনাবাহিনীর একটি চৌকস দল নতুন সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে তিনি মন্তব্য বইতে মন্তব্য লেখেন। এ সময় তার সঙ্গে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী, এসবিপি, ওএসপি, পিএসসি ও ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।

Gopalganj-Army-Chief-General-Aziz-Ahmed-At-B.B-Mazzar-Photo-02(27.06.2018)

এর আগে বুধবার তিনি সকাল ১০টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়া হ্যালিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে আসেন। বেলা ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।