গোপালগঞ্জে তিন সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

সংঘর্ষে আহতরাগোপালগঞ্জে ফুটবল খেলা ও জমিজমা বিরোধের জেরে আলাদা তিনটি সংঘর্ষে পুলিশসহ ৬০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা ও কোটালীপাড়ার বর্ষাপাড়া, হিরন ও কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে নিজড়া গ্রামের বটবাড়ী ও চৌদ্দপাড়কান্দি পাড়ার মধ্যে ফুটবল খেলা হচ্ছিল। এসময় বটবাড়ীর তারা ও চৌদ্দপাড়কান্দির রাসেলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘর-বাড়িতে ভাঙচুর করা হয়কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক জানান, শুক্রবার বিকালে ঈদ উপলক্ষে বর্ষাপাড়া ও হিরন গ্রামের মধ্যে ফুটবল খেলা হয়। এসময় দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শনিবার সকালে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে।

অন্যদিকে,কোটালীপাড়ার কান্দি গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে হাসমত ও ইস্রাফিলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সংঘর্ষে ১০ জন আহত হন। এর মধ্যে ৫ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Gopalganj-Clash-Photo-02-(25.08.2018)ওসি জানান, ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।