র্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর ইসতিয়াক আহমেদ জানান, গোপন সংবাদে জানতে পারি টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। পরে ওই এলাকায় র্যাব অভিযান চালায়। র্যাবের অভিযান আঁচ করতে পেরে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এসময় সন্ত্রসীরা
পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় র্যাবের এক সদস্য আহত হলে তাকে টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. হানিফ জানান, নিহত শরিফ রাজধানীর তুরাগ থানা এলাকার বাসিন্দা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।