মুন্সীগঞ্জমুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের ধীপাড়া এলাকায় রুবিয়া বেগম (৪১) নামে এক বাকপ্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা ধর্ষণের পর তাকে হত্যা করেছে বলে সন্দেহ করছে পুলিশ।টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য জানিয়েছেন।
নিহত রুবিয়া ধীপাড়া এলাকার আব্দুল মজিদ শেখের মেয়ে।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।