নিহতরা হলো-শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের লোকমান হোসেনের স্ত্রী নাসিমা বেগম (৩০) ও তার ছেলে ইফাত (৭)।
ওসি হাফিজুর রহমান জানান, গৃহবধু নাসিমা বেগম তার ৭ বছরের ছেলে ইফাতকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু ইফাতের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান গৃহবধু নাসিমা বেগম।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত বাস ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।