গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি 
০৪ জুলাই ২০২৬, ০৪:৫৬আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৬

গাজীপুরের রাজেন্দ্রপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

শুক্রবার (৩ জুলাই) বিকালে সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে তারা বিক্ষোভ মিছিল করেন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন ওই বিক্ষোভে মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর থানা এলাকার সিড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্যসচিব এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর সিকদারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর প্রতিবাদে জয়দেবপুর থানা এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। ছাত্রলীগের মিছিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজসহ সব তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিন দুপুরে রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার