মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের পদ হারবাইদ এলাকায় পঙ্গু মুক্তিযোদ্ধা রিপন মোল্লাকে গোল্ডেন ড্রিমস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সাইফুল ইসলামের পক্ষ থেকে দেওয়া একটি বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ কোটি মানুষের উন্নয়নের রাজনীতি করেন। আওয়ামী লীগের ও শেখ হাসিনার রাজনীতি মানুষের কল্যাণ আর উপকার করার রাজনীতি। বর্তমানে অনেক রাজনৈতিক নেতা পদ পদবী পেয়ে জবরদখল ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন। এটা বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার রাজনীতির আদর্শ নয়।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার একটি বাড়ি-একটি খামার প্রকল্প হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে যুবলীগ নেতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে একটি বাড়ি নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।’
সভায় গোল্ডেন ড্রিমস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী কামাল, মামুনুর রশিদ ভূইয়া, সাইফুল্লাহ আল মুক্তাদির নয়ন, সোহেল রানা, বাবুল পাঠান, রনি সরকার মিঠু, স্বপন, মশিউর, মোহাম্মদ আলীসহ অনেকে।