বাদী আতিক সাপ্তাহিক বঙ্গজননী পত্রিকার সহ-সম্পাদক ও গাজীপুর মহানগরীর বাসন থানার নলজানী এলাকার বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী ও গাজীপুর বারের সভাপতি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তারের আদালতে মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করা হয়। বাদী আতিক মাহমুদের স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শরীফপুর মৃধা বাড়ি এলাকায়।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন ৭১ টিভি’র টকশো’তে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন। টেলিভিশনের টকশো’তে এ ধরনের মন্তব্য করায় বাংলাদেশসহ সারা বিশ্বে তা ছড়িয়ে পড়েছে। এতে সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানি হয়েছে। ব্যারিস্টার মইনুলের এ মন্তব্যের কারণে সাংবাদিক মাসুদা ভাট্টির প্রায় ২০ কোটি টাকার মানহানি হয়েছে, যা টাকা দিয়েও পূরণ করা সম্ভব নয়। ব্যারিস্টার মইনুলের এ মন্তব্য বাংলাদেশের প্রচলিত আইনের ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
শুনানি শেষে বিকালে আদালতের বিচারক মাহবুবা আক্তার মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।