কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিতকিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার ব্রিজে শেষ হয়। পরে  শোক সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটির তাৎপর্য তুলে ধরতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ডকুমেন্টরি প্রদর্শন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। 

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। সভায় ৩রা নভেম্বর জেল হত্যাকাণ্ড ও জাতীয় চার নেতার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ।