নির্বাচনি পরিবেশ নেই, এটি সত্য নয় জানিয়ে আবদুস সোবাহান গোলাপ বলেন,‘নির্বাচনি পরিবেশ নেই, এটা বিএনপির কথার কথা। এ অভিযোগ তারা শুরু থেকেই করে আসছে। এটা মিথ্যা কথা। আমার সন্দেহ হয় আদৌ বিএনপি নির্বাচনে আসবে কিনা?’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটের সঙ্গেই জোটবদ্ধ নির্বাচনে অংশ নেবে। তাদের সঙ্গে আমাদের আসন ভাগাভাগি শেষ হয়েছে। জাতীয় পার্টি থেকে থেকে যারা নির্বাচন করবেন তাদের চূড়ান্ত করা হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে মহাজোটের কোনও সমস্যা নেই।’
আবদুস সোবহান গোলাপ বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারা দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিবেন এবং আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে মহাজোট আবার সরকার গঠন করবে।’
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, কালকিনি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হাওলাদার, কালকিনি উপজেলা যুবলীগ সভাপতি মনির হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।