গোপালগঞ্জে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিপ্লব মোল্যার (৪৫) মৃত্যুর হয়েছে।শনিবার সকালে সদর উপজেলার তাড়গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব মোল্যা সদর উপজেলার তাড়গ্রামের রঙ্গু মোল্যার ছেলে।
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এস এম নজরুল ইসলাম জানান, আজ সকালে নিজ বাড়িতে একটি গভীর নলকূপের মটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলে তিনি মারা যান।