গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ আসনের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বিভিন্ন ইউনিয়নে ঘুরে সাধারণ ভোটারদের কাছে শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীকে ভোট চান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা আওয়ামী লীগের উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।
কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল শেখ হাসিনা কলেজ ও হিজলবাড়ির শেখ রাসেল কলেজ মাঠে শনিবার নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন প্রতিনিধি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। নৌকার পক্ষে মিছিল নিয়ে নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দেন।