সংক্ষিপ্ত বক্তব্যে মহাজোটের শরিক দল বিকল্পধারার কুলা প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার মিলন জানান, তিনি কেন্দ্রের নির্দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মমতাজ বেগমকে বিজয়ী করার জন্য সব নেতাকর্মীকে অনুরোধ করেন গোলাম সারোয়ার মিলন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান ভিপি শহিদ, শাহাদাৎ হোসেন প্রমুখ।
নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কুলা প্রতীক থেকে সরে নৌকাকে সমর্থন দেওয়ায় গোলাম সারোয়ার মিলনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান কণ্ঠশিল্পী মমতাজ বেগম।