একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মতো টাঙ্গাইলের আটটি আসনেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। জেলার আটটি আসনে ১০০১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার আটটি আসনে বিভিন্ন দলের ৫৩জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন,‘সকাল ৮টা থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি এ নির্বাচন সুষ্ঠুভাবেই শেষ করতে পারবো।’
জেলার আটটি আসনে মূল প্রতিদ্বন্দ্বীরা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী ড. আব্দুর রাজ্জাক (নৌকা) ও বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম সরকার (ধানের শীষ)। এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর), এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনির (নৌকা) ও বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু (ধানের শীষ)। এ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল)এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান (নৌকা), বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ (ধানের শীষ)। এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী (নৌকা), ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী লিয়াকত আলী (ধানের শীষ)। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল-৫ (সদর) এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল), জাতীয় পার্টির প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মুনির (লাঙ্গল)। এ আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটু (নৌকা), বিএনপির প্রার্থী গৌতম চক্রবর্তী (ধানের শীষ)। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী একাব্বর হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ)। এ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের (নৌকা), ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ)। এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করছেন।’