উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শাজাহান আলী, সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, কৃষি কর্মকর্তা ফখরুল আলম, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির আহমদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা সাহিদুল সাইদ প্রমুখ।
কেরানীগঞ্জ উপজেলার মধ্যে এটি একমাত্র সাংস্কৃতিক কেন্দ্র যেখানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের সংগীত শিক্ষা দেওয়া হয়। স্থায়ী ভবন না থাকার কারণে দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে এই শিল্পকলা একাডেমির কাযক্রম চলে আসছিল।