সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নে সন্তুষ্ট হয়ে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়েছেন। বাংলাদেশ সারা পৃথিবীতে আজ উন্নয়নের রোল মডেল।’
তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলকেও আমাদের দেওয়ার অনেক কিছু আছে। আমরা আটজন এমপি মিলে টাঙ্গাইলকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করে একটি আধুনিক টাঙ্গাইলে রূপান্তর করবো। দেশের বিভিন্ন জায়গায় ইকোনোমিক জোন হবে। আমরা টাঙ্গাইলেও ইকোনোমিক জোন করবো। সেখানে শিল্পকারখানা গড়ে উঠবে এবং আমাদের টাঙ্গাইলের ছেলে-মেয়েরা চাকরি পাবে।’
এসময় উপস্থিত ছিলেন— মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, নাহার আহমদ প্রমুখ।
সংবর্ধনা পাওয়া সংসদ সদস্যরা হলেন— টাঙ্গাইল- ১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আহসানুল ইসলাম টিটু ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।