র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের ডিএডি আব্দুস সবুর শেখ জানান, সাতপাড় বাজারের বালা স্টোর থেকে ছয়শ’ কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন গুদামজাত করার দায়ে দোকান-মালিক মনীন্দ্র বালা ও পলিথিন ট্রাকে করে নিয়ে পালানোর সময় চালক অসিত বিশ্বাসকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোকান-মালিক মনিন্দ্র বালাকে ২০ হাজার ও ট্রাকচালক অসিত বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের নির্দেশে জব্দ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।