সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। এ মেলাকে কেন্দ্র করে নব-রুপে সেজেছে কবির বাড়ি ও এর পাশের এলাকা। আগামী সোমবার (৪ মার্চ) এ মেলা শেষ হবে।
কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। বসেছে গ্রামীণ মেলা।