গোপালগঞ্জে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

গোপালগঞ্জগোপালগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থী এবং দু’জন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলার পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন- মুকসুদপুর উপজেলায় চেয়ারম্যা প্রার্থী রবিউল আলম সিকদার, কোটালীপাড়া উপজেলায় সুবাস চন্দ্র জয়ধর, টুঙ্গিপাড়া উপজেলায় গাজী গোলাম মোস্তফা ও গাজী মাসুদুল হক এবং ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলার এবাদত হোসেন মোল্লা ও টুঙ্গিপাড়া উপজেলায় নুর মিয়া মোল্লা।