মুকসুদপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশগোপালগঞ্জের মুকসদপুর থেকে বিপ্লব বৈরাগী (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিপ্লব বৈরাগী উপজেলার কলিগ্রামের পিতিশ বৈরাগীর ছেলে।

এলাকাবাসী জানান, রাতের কোনও এক সময়ে কলিগ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে বিপ্লব বৈরাগী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বাড়ির লোকজন ও এলাকাবাসী সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি করে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, সকালে খবর শুনে ঘটনাস্থলে গিয়ে বিপ্লব বৈরাগীর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।