বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
শামীম হাসান জানান, অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৫১ ও ৪০ ধারায় প্রত্যেক ফার্মেসিকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।ফার্মেসি তিনটি হলো, কোটালীপাড়া উপজেলার সিকির বাজার এলাকার গৌতম মেডিক্যাল হল, মেসার্স বাংলাদেশ মেডিক্যাল ও পদ্মা মেডিসিন কর্নার।