মেয়াদোত্তীর্ণ খেজুরে নতুন মেয়াদ দেওয়ায় জরিমানা

 

জব্দ করা খেজুরগোপালগঞ্জের কোটালীপাড়ায় মেয়াদোত্তীর্ণ খেজুরে নতুন করে আবারও মেয়াদ দেওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৯ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

শামীম হাসান জানান, কালিগঞ্জ বাজারে মেসার্স মনিমোহন ফল ভাণ্ডারে অভিযান চালিয়ে ৩০ কেজি খেজুর জব্দ করা হয়। খেজুরগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও তারিখ টেম্পারিং করা হয়েছে। বিষয়টি নজরে আসায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৪৫ ধারায় তিন হাজার টাকা জরিমানা ও খেজুরগুলো ধ্বংস করা হয়। এছাড়া দুটি মিষ্টির দোকানে ওজনে কারচুপি করায় ৪৬ ধারায় চার হাজার ও দুটি ফার্মেসিকে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি করার অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়।