কোটালীপাড়ায় নসিমন উল্টে নারী নিহত, আহত ৪

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমন উল্টে খাদে পড়ে রাশিদা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।

বুধবার (৮ মে) বেলা ১টায় উপজেলার কুরপালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রাশিদা বেগম কোটালীপাড়ার বলুহার গ্রামের ফয়জুজ্জামানের স্ত্রী।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, উপজেলার বরইভিটা থেকে সদরে আসার পথে কুরপালা নামক স্থানে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন এবং অন্য চার যাত্রী আহত হন। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।