গোপালগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাবার রাখার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান জানান, কোটালীপাড়া রাধাগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। ওই বাজারে অস্বাস্থ্যকর অবস্থায় মিষ্টি রাখার দায়ে তপন মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর অবস্থায় খাবার রাখার দায়ে স্বর্না হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।