গোপালগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জে বাজার তদারকি

গোপালগঞ্জে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (৯ মে) গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

শামীম হাসান জানান, সদর উপজেলার কাঠিবাজারে অভিযান চালানো হয়। শিল্প-কারখানায় ব্যবহার্য নারিকেল তেল ভোজ্যতেল বলে ক্রেতাদের কাছে বিক্রির দায়ে মেসার্স কামাল স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ দ্রব্য ও গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে আরও তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন ও ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।