গোপালগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠাকে জরিমানা

বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৯ মে) দুপুরে গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

শামীম হাসান জানান, টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরির দায়ে মেসার্স হোসাইন চানাচুর ফ্যাক্টরিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ ও সিলবিহীন পণ্য বিক্রির দায়ে ওই বাজারের মেসার্স সিকদার টু স্টোরকে ৫ হাজার, মেসার্স বৈশাখী স্টোরকে ৩ হাজার ও মেসার্স আল-আমিন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তদারকিতে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন ও ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।