গড়াই নদী থেকে ফিরোজ বাহিনীর প্রধানের লাশ উদ্ধার

লাশ

রাজবাড়ী জেলার কালুখালীর সাওরাইল ইউনিয়নে গড়াই নদীতে চরমপন্থী ফিরোজ বাহিনীর প্রধান ফিরোজ জোয়াদ্দারের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ আগস্ট) সকালে সাওরাইল ইউনিয়নের গড়াই নদীর আলমডাঙ্গা চরে তার লাশ পাওয়া যায়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ কথা জানান।

ওসি শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলে ফিরোজকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।