ওসি রফিকুল ইসলাম জানান, গত রবিবার রাতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। পরদিন সকালে বাড়ি না ফেরায় স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পান না। তবে স্বজনরা বাড়ির পাশের আব্দুল আজিজের মাছের খামারে জাহাঙ্গীরের কাপড়, দা, দুই ব্যাগ ভর্তি মাছ ও মাছ ধরার টেঁটা পান।
দুদিন পর মঙ্গলবার ওই খামারের পানিতে জাহাঙ্গীরের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় তার পরনে একটি সেলোয়ার, কালো রঙের গেঞ্জি ও মাথায় গামছা বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি নুরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।