মিছিলটি ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে জয় বাংলা চত্বর,একাডেমিক ভবন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে। একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারের সময় ভিসি শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলের নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘এ বক্তব্যে তিনি (ভিসি) আবারও প্রমাণ করলেন যে তিনি আমাদের অভিভাবক হওয়ার কোনও যোগ্যতা রাখেন না।’
১৮ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথম আন্দোলন শুরু হয়। গত সাতদিন ধরে আন্দোলন চলছে। বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন।