যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শেখেরহাটি গ্রামের মংগু মিয়া, দুলু মিয়া, মঞ্জু মিয়া, জংগু মিয়া, এনায়েত, কাজল ও কাকন। মোট ৯ জন আসামির মধ্যে মঞ্জু মিয়া পলাতক রয়েছেন। মামলা চলাকালে দুই আসামির মৃত্যু হয়েছে। আসামিরা সবাই পরস্পরের আত্মীয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৩ জুলাই অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের শেখেরহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় আব্বাস আলী নিহত হন। এ ঘটনায় ওই দিনেই নিহত আব্বাসের স্ত্রীর বড়ভাই মিরু মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর অষ্টগ্রাম থানা পুলিশ ২০০৫ সালের ১৯ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাখাল চন্দ্র দে বাংলা ট্রিবিউনকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আব্বাস আলীকে হত্যার ঘটনায় ২০০৫ সালের ১৯ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়। দীর্ঘদিন ধরে মামলাটি চলে আসছিল।