এর আগে বিকালে ক্যাম্পাসের জয়বাংলা চত্বরে জড়ো হয়ে ভিসিকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।
এছাড়া এদিন সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ভিসির কুশপুত্তলিকা দাহ করে। এ সময় তারা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শির্ক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী সবকিছু বিবেচনা করে যদি আন্দেলনরত শিক্ষার্থীদেরকে অবস্থান ছাড়তে বলেন কেবল তখনই তারা আন্দোলন থেকে সরে যাবেন। তা না হলে তাদের একদফার আন্দোলন অর্থাৎ ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসি’র বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে নিয়ে আন্দোলন শুরু করেন।