আজ বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের অপসারণের দাবিতে এক দফার আন্দোলনের দশম দিন। এক দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আজও প্রশাসনিক ভবনের সামনের প্রধান ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে।
প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। এর পরিপ্রেক্ষিতে ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।