হারুন অর রশিদ বলেন, ‘ধর্মের নামে কেউ বিশৃঙ্খলা করবে,মণ্ডপে মণ্ডপে হামলা করবে; সেটা করতে দেওয়া হবে না। এ লক্ষ্যেই জেলার মানুষকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোচ্চার করা হচ্ছে। দুর্গাপূজা উৎসবকে সফলভাবে সম্পন্ন করতে যা যা করা দরকার, পুলিশ সবই করবে।’
এসপি বলেন, ‘এটা শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষের উৎসব নয়। এই উৎসবকে সুন্দরভাবে শেষ করা সব ধর্মের মানুষের দায়িত্ব। তাই প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক খেয়াল রাখাসহ পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।’
বক্তব্যের পর পুলিশ সুপার হিন্দু সম্প্রদায়ের দুস্থ-অসহায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।