জানা যায়, ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় তাদের লেখা নিষেধ থাকায়, ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হবে। এ বছর শনিবারে অনুষ্ঠেয় ২টি পরীক্ষা তারা রাতে দেবে।
অন্য পরীক্ষার্থীদের সঙ্গে ওই ৫৮ পরীক্ষার্থীকে আজ সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়। রাত ৯টায় পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তাদের ওই কেন্দ্রেই থাকতে হবে।
সহকারী শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ বলেন, ‘ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ওই ৫৮ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হবে।’
জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নির্মল কুমার সাহা জানান, ঢাকা বোর্ডের নির্দেশে এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এ বছর কেলগমুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থী জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।