এ বিষয়ে ওসি শেখ লুৎফর রহমান বলেন, ‘সেবাপ্রত্যাশীরা যাতে কোনও প্রকার প্রতারণা বা হয়রানির শিকার না হয়, সেজন্য এই সাইন বোর্ড টানানো হয়েছে। আমরা কোটালীপাড়া থানার পক্ষ থেকে কোনও ধরনের টাকা ছাড়াই জনগণকে সেবা দিতে চাই।’
জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বলেন, ওসি সাহেব যে উদ্যোগটি গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। ওসি সাহেব একজন দক্ষ ও মানবিক অফিসার।
উপজেলার কুশলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, ওসি শেখ লুৎফর রহমান কোটালীপাড়া থানায় যোগদানের পরে মাদক, বাল্যবিয়ে, জুয়া, ইভটিজিং প্রতিরোধে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তার কর্মদক্ষতায় এ উপজেলার অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে গেছে।