হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডশেনের ব্যানারে ২৫ জানুয়ারি থেকে শুরু করে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা হওয়ার কথা ছিল।
অভিভাবকরা জানান, বছরের শুরুতে বিদ্যালয় মাঠে এরকম একটি মেলা শিশুদের পড়াশোনা বিঘ্নিত করবে। আর এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রস্তুতি পর্ব চলে। এমন একটি সময়ে প্রশাসনের মেলা আয়োজনের অনুমতিও আত্মঘাতী সিদ্ধান্ত।
হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডশেন ও মেলা আয়োজক কমিটির সভাপতি আব্দুল গনি মিয়া বলেন, মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসনসহ শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়া হয়েছে। তারপরও হামলাকারীরা স্কুলের মাঠে থাকা মালামাল লুটপাট করে নিয়ে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত মেলা কর্তৃপক্ষের লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।