জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মুজিববর্ষের ক্ষণগণনার জন্য জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে। উদ্বোধনী কার্যক্রম প্রচারের জন্য মাইকিং ও বড় পর্দায় অনুষ্ঠান প্রদর্শন করা হবে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১০ জানুয়ারি বিকাল ৩টায় জেলার সব দফতর প্রধান (সরকারি ও বেসরকারি), শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জেলা শিক্ষা অফিসার (ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করবেন), জেলা রোভার স্কাউট, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়া মুজিববর্ষের অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করছি। মুজিববর্ষ কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকালের বিভিন্ন আলোকচিত্র ও বই রাখা হয়েছে।