সেই কলেজছাত্র আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য: র‌্যাব

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জের সদর উপজেলার মাঠপাড়া এলাকার পিকলুস প্লাজা থেকে আটক কলেজছাত্র রায়হান (১৮) আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য। মুন্সীগঞ্জ র‌্যাব-১১ সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান এ খবর নিশ্চিত করেছেন।

এনায়েত হোসেন মান্নান বলেন, ‘র‌্যাব-২ একটি অভিযান চালায়। আটক ব্যক্তি জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান আছে। তাকে অবৈধ অনেক জিনিসসহ আটক করা হয়েছে। বিস্তারিত র‌্যাব-২ জানে। তবে, তার জঙ্গি কর্মকাণ্ড সম্পর্কে সম্পৃক্ততা পুরোপুরি পাওয়া গেছে। র‌্যাব-২ তাকে ঢাকায় নিয়ে গেছে।’

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের চারটি গাড়ি অভিযানে অংশ নেয়। তখন মুন্সীগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র রায়হানকে সদর উপজেলার মাঠপাড়া এলাকার পিকলুস প্লাজা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: কলেজছাত্রকে নিয়ে গেলো কারা?