মানিকগঞ্জে শতবছরের ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা

মানিকগঞ্জে শতবছরের ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো শতবছরের ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আকর্ষণীয় এই প্রতিযোগিতার আয়োজন করে নবগ্রাম দ্বিগবিজয়ী ক্লাব।

মানিকগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকা থেকে নানা আকারের, নানা রঙের শতাধিক গরু নিয়ে আসেন সৌখিন প্রতিযোগিতারা। গরুদৌড় দেখতে ভিড় করেন হাজারো মানুষ। প্রতিযোগিতা উপলক্ষে সেখানে বসেছিল দিনব্যাপী গ্রামীণ মেলা।

নবগ্রাম দ্বিগবিজয়ী ক্লাবের সভাপতি গাজী হাসান আল মেহেদী সুহাস বলেন, স্বরস্বতী পূজা উপলক্ষ্যে গত ১শ বছর ধরে এই প্রতিযেগিতার আয়োজন করে আসছে গ্রামবাসী। ১৯৬০ সালে দ্বিগবিজয়ী ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটির উদ্যোগেই অনুষ্ঠিত হচ্ছে আকর্ষণীয় এই গরুদৌড় প্রতিযোগিতা।

মানিকগঞ্জে শতবছরের ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা

নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার পারভেজ বলেন, আমার বাপ-দাদার আমল থেকেই এই প্রতিযোগিতা হচ্ছে। ঢাকার দোহার, নবাবগঞ্জ, টাঙ্গাইলের নাগরপুরসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগী এবং দর্শনার্থীরা এটা দেখতে আসে।

গরুদৌড় প্রতিযোগিতার পাশাপাশি ঘোড়া-দৌড়, নারীদের জন্য পিলো পাসিং এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল।

মানিকগঞ্জে শতবছরের ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা