জানা যায়, ইউজিসি থেকে কোনও অনুমোদন না নিয়েই ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু করে প্রশাসন। ইতোমধ্যে ৩ শিক্ষাবর্ষে ৪১৩ জন শিক্ষার্থী এই বিভাগে ভর্তি রয়েছেন। অনুমোদন না থাকার বিষয়টি জানার পর, গত ৩ ফেব্রুয়ারিও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিভাগের অনুমোদনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাতে এ খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তারা ইউজিসির নির্দেশনা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। আজ শুক্রবারও আন্দোলন অব্যাহত রয়েছে। দাবি পূরণে অনির্দিষ্টকালের জন্য তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহানও ইতিহাস বিভাগের অনুমোদন না দেওয়া এবং শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।