এসময় তিনি বলেন, ‘যদি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে দেশের অর্থনীতির ওপর বিরাট চাপ পড়বে। দেশে যাতে করোনা ছড়িয়ে না পড়ে এবং অর্থনীতির ওপর চাপ না পড়ে সে জন্য দেশকে করোনা ও ডেঙ্গু মুক্ত রাখতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষ প্রয়োজন ছাড়া এই মুহূর্তে কেউ দেশে আসবেন না এবং কেউ বিদেশে যাবেন না। করোনার প্রভাব না কমা পর্যন্ত এই কাজটি আমাদের করতে হবে।’
বেসরকারি ব্যাংক মধুমতি এর ৪৩ তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক হুমায়ন কবির। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন, টাঙ্গাইল- ৬ আসনের সংসদ সদস্য আহসান ইসলাম টিটু, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।