টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন আ. লীগের কেন্দ্রীয় নেতারা

 বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা।

শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় শেখ হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পরে জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে সকাল ৬টা থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাসের উদ্যোগে কোরআন খতম দেওয়া হয়।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাশ্রদ্ধা নিবেদন শেষে কামাল হোসেন বলেন, ‘এবছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দলকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চাই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে সুসংগঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল কাজ করছে। ৭ মার্চে আমাদের অঙ্গীকার হল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা।’