আগুনে পুড়ছে ঘরআশুলিয়ায় একটি শ্রমকি পল্লির সাতটি ঘর আগুনে পুড়ে গেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার আলিম মাস্টারের মালিকানাধীন ওই পল্লিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ছে ঘরশ্রমিক পল্লির বাসিন্দারা জানান, দুপুরে টিনশেডের ওই শ্রমিক পল্লির একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত অন্য কক্ষে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শ্রমিক পল্লির ছোট-বড় প্রায় সাতটি ঘর ও মালামাল পুড়ে যায়।
আগুনে পুড়ছে ঘরডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।