মঙ্গলবার সকাল ৮টায় বিআরটিসি বাসটি প্রথম ট্রিপের যাত্রী নিয়ে রওনা হয়। এর আগে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন বিআরটিসি’র টেকনিক্যাল ম্যানেজার মো. নায়েব আলি। এ সময় বিআরটিসি’র অপারেশন ম্যানেজার মো. জামসেদ, গোপালগঞ্জের ম্যানেজার নিহার রঞ্জন মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরটিসি সূত্র জানায়, সদর উপজেলার ঘোনাপাড়া থেকে সকাল ৮টা, দুপুর ১২টা এবং বিকাল ৪টায় জাতির পিতার সমাধি সৌধের দিকে বাস যাবে। সেখান থেকে সকাল ১০টা, দুপুর ২টা এবং সন্ধ্যা ৬টায় যাত্রী নিয়ে ঘোনাপাড়া মোড়ে ফিরে আসেব বাস।